ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১/৬/২০২৫, ৫:১২:৫২ PM

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এতে বলা হয়, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে তিনটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ছয় জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জনের পরীক্ষায় ১, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় ৩, এপিক হেলথ কেয়ারে ২৫ জনের পরীক্ষায় ২ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে।এ ছাড়াও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৮, ন্যাশনাল হাসপাতালে ৬ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জনের পরীক্ষা হলেও কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। শিশু ১, নারী ৩৩ ও পুরুষ ২৬ জন রয়েছেন।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে ৬টি হাসপাতালে ৭১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে তিনটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।